বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাসের এক হেলপারসহ দুইজন নিহত এবং অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।

২৯ মার্চ রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়ক-এর চন্ডিপুর এলাকায়, সালেহিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসা-র নিকটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকাগামী হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস (রেজি: ময়মনসিংহ ব-১১-০২৭৬) রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই একটি ট্রাককে (রেজি: চুয়াডাঙ্গা ট-১১-০৬৪৭) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়। নিহত যাত্রী মোশারফ হোসেন বাবু (৫৮), তিনি শ্রীনগর উপজেলার রাতিখাল এলাকার বাসিন্দা। অপর নিহত হেলপার মো. রাজিউল ইসলাম, তার বাড়ি কাহারোল উপজেলায় বলে জানা গেছে।
বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মেহজাবিন জানান, গুরুতর আহত অন্তত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার লুবনা আক্তার এবং ঢাকার মাদারটেক এলাকার সেন্টু। এছাড়াও আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর অনেক যাত্রী পাশের মাদ্রাসায় আশ্রয় নেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর বিরামপুর ও ফুলবাড়ী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। বিরামপুর থানা পুলিশও উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে।
পরবর্তীতে দিনাজপুর জেলা পুলিশের একটি রেকার গাড়ি দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন বিরামপুর থানার তদন্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান, পলিপ্রয়াগপুর ইউনিয়ন চেয়ারম্যান রহমত আলী। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও উদ্ধার কার্যক্রমে অংশ

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102