
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ২৮ নং ওয়ার্ডের জোরপুকুর পাড় অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার ২২শে অক্টোবর বিকালে বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৯ মেয়াদের তিন বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. আমজাদ খান এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন তারেক রহমান জাহাঙ্গীর। সংগঠনটির পর্যটন সাংবাদিকতা, পর্যটনশিল্পের বিকাশ, দেশীয় পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন পেশা ও খাতের অভিজ্ঞ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিত ও মনোনীত ব্যক্তিরা হলেন—
ভাইস চেয়ারম্যানঃ তানভীর হোসাইন (প্রশাসন), অধ্যক্ষ মুহাঃ নুরুল আমীন (শিক্ষা), এসএম ইকবাল হোসেন (আইটি), অ্যাডভোকেট জালাল আহমেদ (মানবাধিকার), মাওলানা আল আমিন ভূঁইয়া (হজ্ব ও ওমরাহ), এড. দেবাশীষ রায় (আইন), এসএম আক্তারুজ্জামান (পর্যটন ব্যবসা), মোঃ শাহজাহান বেপারী (নারায়ণগঞ্জ), কবি ও লেখক মোঃ আহমাদুল হক (সাহিত্য), সাংবাদিক সামসুল হক সারেক (কক্সবাজার, পর্যটন), অধ্যাপক মেহেদী হাসান চৌধুরী পলাশ (রংপুর, হাউজিং), ডা. আসাদুজ্জামান (চিকিৎসা), মোঃ মিজানুর রহমান (অনলাইন), হাবিবুর রহমান (বরিশাল, মানবাধিকার), হাজী কামাল চৌধুরী (চাঁদপুর, ট্রাভেলস), এম. কাজল খান (সংগঠন) এবং সাংবাদিক আব্দুল্লাহ আল মেহেদী (ময়মনসিংহ, সাংবাদিকতা)।
যুগ্ম মহাসচিবঃ মফিদুল মাওলা (কুষ্টিয়া), আশরাফুল ইসলাম পলান (ব্যাংক ও বীমা), মোঃ মমিন মিয়া (উন্নয়ন), মোহাম্মদ জাকির হোসেন দেওয়ান (ভ্যাকসিন), এ আর এম মজিবুর রহমান নয়ন (ময়মনসিংহ, রাজনীতি), মো. ইসমাইল মাস্টার (ময়মনসিংহ, সমাজকল্যাণ), ডা. রফিকুল ইসলাম (কুড়িগ্রাম, হোমিও চিকিৎসা), মো. রমজান আলী (প্রচার), ইঞ্জিনিয়ার মাসুদ রানা (ট্যুর) এবং মোঃ জাকির হোসেন রিংকু (সাংস্কৃতিক)।
সাংগঠনিক সম্পাদকঃ কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান (পটুয়াখালী)। সহ-সাংগঠনিক সম্পাদকঃ শাকিদুল ইসলাম শাকীল (অফিস), মোঃ কাজল (প্রকাশনা), মোঃ মকবুল হোসেন (খেলাধুলা), মোঃ আলমগীর ওয়েছী (পরিবহন), আবু সাঈদ চৌধুরী (সেবা) এবং রিপন মন্ডল (কেন্দ্র, উদ্যোক্তা)। অর্থ ও পরিকল্পনা বিষয়ক দায়িত্বেঃ মোহাম্মদ মহসিন রানা। নবগঠিত এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কমিটির নেতৃত্বে দেশের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা, পর্যটন সাংবাদিকতার মানোন্নয়ন এবং পর্যটন খাতেরম উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে মনে করেন সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব।