বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট সংবাদ প্রকাশের প্রতিবাদ: অভিযোগগুলো অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি খাদ্য পরিদর্শক সোহেল আহামেদের টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: শওকত হোসেন সরকার বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ইকবাল আহমেদ সরকার ও দেলোয়ার হোসেন, ৪৪ প্রার্থীর লড়াই ২৯ অক্টোবর শ্রীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, আহত ৪ গাজীপুরে আইএফআইসি ব্যাংকের বড়বাড়ি উপশাখায় ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল নামে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য আশপাশের আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী জানান, কারখানাটিতে আগুন লাগার খবর পাওয়ার পরপরই টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে আশপাশের ফায়ার সার্ভিসের আরও আটটি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102