শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট সংবাদ প্রকাশের প্রতিবাদ: অভিযোগগুলো অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি খাদ্য পরিদর্শক সোহেল আহামেদের টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: শওকত হোসেন সরকার বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ইকবাল আহমেদ সরকার ও দেলোয়ার হোসেন, ৪৪ প্রার্থীর লড়াই ২৯ অক্টোবর শ্রীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, আহত ৪

গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে গাজীপুর মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রানিং ক্লাবের প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় রানার্সরা অংশ নেন।

 

অনুষ্ঠানে ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে আগত রানার্সদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। অতিথিরা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত দৌড়, হাঁটা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার রানিং ক্লাবের সায়লা আপা, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, কাউলতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামান মাস্টার, ভাওয়াল রানার্সের অ্যাডমিন রুবেল, মাজহারুল ইসলাম কানুন, গাজীপুর মেট্রো রানার্সের অ্যাডমিন ও প্রতিষ্ঠাতা মো. শিপন হোসেন, সংগঠনটির সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ ও নাজমুল আলম, সহসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও দপ্তর সম্পাদক: তোফায়েল আহাম্মেদ। এ ছাড়া এলাকার রানার্স ও ঢাকা থেকে আগত বিভিন্ন রানিং ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
গাজীপুর মেট্রো রানার্সের উপদেষ্টা অত্র এলাকার কৃতি সন্তান, দৈনিক সময়ের দেশ-এর সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল সংগঠনটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে সুস্থ জীবনযাপন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নতুন কার্যালয়টি শুধু সাংগঠনিক কার্যক্রম পরিচালনার স্থান হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি হবে রানার্সদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, ঐক্য, স্বাস্থ্যসচেতনতা এবং মানবিক উদ্যোগের একটি মিলনকেন্দ্র।
গাজীপুর মেট্রো রানার্সের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে নিয়মিত দৌড় ও শরীরচর্চায় মানুষকে উৎসাহিত করা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষায় সহযোগিতা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা সৃষ্টি করা।


পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, নারী ও শিশুদের নিরাপদ পরিবেশে শরীরচর্চায় উৎসাহিত করা এবং নিয়মিত গ্রুপ রান, দৌড় প্রতিযোগিতা ও ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও রয়েছে সংগঠনটির। এসব কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ, সচেতন, মানবিক ও ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতা ও অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের প্রত্যাশা, সদস্যদের আন্তরিকতা, শৃঙ্খলা ও সম্মিলিত প্রচেষ্টায় গাজীপুর মেট্রো রানার্স ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।
সংগঠনটির স্লোগান—“রান করবো, সুস্থ থাকবো—সমাজের জন্য কাজ করবো।” এই প্রত্যয়কে সামনে রেখে গাজীপুর মেট্রো রানার্স সুস্থ জীবনধারা প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখতে চায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102