রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট সংবাদ প্রকাশের প্রতিবাদ: অভিযোগগুলো অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি খাদ্য পরিদর্শক সোহেল আহামেদের টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: শওকত হোসেন সরকার বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ইকবাল আহমেদ সরকার ও দেলোয়ার হোসেন, ৪৪ প্রার্থীর লড়াই ২৯ অক্টোবর

বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সুমন সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিকুল ইসলাম পান্না। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আলী ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. নজরুল ইসলাম।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের খলিলুর রহমান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. সাইফুল ইসলাম। কোষাধ্যক্ষ হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. বাবুল হোসেন বাবু।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আল-আমিন খান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফরহাদ রহমান সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মো. সালমান সাদেকীন চয়ন, সমাজকল্যাণ সম্পাদক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের মোস্তাক জাহান এবং ক্রীড়া সম্পাদক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ রাশেদুল ইসলাম।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. বশিরুল ইসলাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মর্তুজা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কামরুন নাহার, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদেমুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মো. সাহেদ হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খন্দকার মোয়াজ্জেম হোসেন এবং ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের আবু সালেহ মুহাম্মদ মূসা।
সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি মো. আবুল কাসেম শিখদারের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, বাংলাদেশের সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যালয়ের কর্মকর্তাদের নিয়ে ২০২০ সালে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (বাপাজস) যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়গুলোর জনসংযোগ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক উন্নয়নে কাজ করে আসছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102