শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় আগুন নিয়ন্ত্রণে, আহত ফায়ার সার্ভিস কর্মী টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট সংবাদ প্রকাশের প্রতিবাদ: অভিযোগগুলো অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি খাদ্য পরিদর্শক সোহেল আহামেদের টঙ্গী বাজারের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে: শওকত হোসেন সরকার বিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত গাজীপুরে নকল ব্র্যান্ডের সাবান-ডিটারজেন্ট তৈরির অভিযোগে প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা গাজীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে ইকবাল আহমেদ সরকার ও দেলোয়ার হোসেন, ৪৪ প্রার্থীর লড়াই ২৯ অক্টোবর শ্রীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, আহত ৪

মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এ ক্ষেত্রে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, “আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা মাদক নিয়ন্ত্রণে সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। কাহারা মাদক সরবরাহ কাজে জড়িত তাদের চিহ্নিত করুন তথ্য দিন মাদক প্রতিরোধ কমিটি ও পুলিশ কে তথ্য দিন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।”

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার বিনাইল ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
তিনি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা ও জনগণের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।
মতবিনিময় সভায় মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডা: মো: জাভেদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা সভাপতি বিএনপির মিয়া শফিকুল আলম মামুন , সাধারন সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102