রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব মোল্লা গ্রেফতার কাশিমপুর কারাগার-২-এ শৌচাগারে গামছায় ঝুলছিল হাজতির মরদেহ, আত্মহত্যার অভিযোগ ইউজিসির নতুন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে: চেয়ারম্যান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসন নির্মাণের পরিকল্পনা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন টঙ্গীতে শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি গার্মেন্টস খাতের শ্রমিকদের শান্তি বজায় রেখে উৎপাদন চালু রাখা ও দমন-পীড়ন বন্ধের আহ্বানে “শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ- গাজীপুর” এর সংবাদ সম্মেলন

টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

কালিমুল্লা ইকবাল:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

​কালিমুল্লাহ ইকবাল :
গাজীপুরের টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় টঙ্গী কলেজগেট এলাকার মুল্লুক মার্কেটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​নবনির্বাচিত কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম শুকুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং ৫৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নিয়ামত আলী ভূঁইয়াসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
​অনুষ্ঠানে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মো. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, কোষাধ্যক্ষ মো. তারেক হোসেন, ক্রীড়া সম্পাদক মো. সেতু মিয়া ও ধর্মবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ সাধারণ সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।
​সমিতির উপদেষ্টা রাকিব হোসেন কানন, নাসির উদ্দিন পলাশ,জামাল উদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠানে এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সততা ও আমানতদারি রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এলাকার পরিবেশ উন্নয়নে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর ব্যবসায়ী সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা বলেন, “নেতৃত্ব মানে কর্তৃত্ব নয়, নেতৃত্ব মানে সেবা।” ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা এবং ন্যায্য অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তাঁরা।
​উল্লেখ্য, ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত এই সমিতির ২০২৬ সালের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও সাফল্য কামনায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102