শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিপ্লব মোল্লা গ্রেফতার কাশিমপুর কারাগার-২-এ শৌচাগারে গামছায় ঝুলছিল হাজতির মরদেহ, আত্মহত্যার অভিযোগ ইউজিসির নতুন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে: চেয়ারম্যান আন্দোলন বন্ধ করে কাজে ফেরার আহ্বান এমপি রনির, শ্রমিকদের জন্য হাসপাতাল ও আবাসন নির্মাণের পরিকল্পনা গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন টঙ্গীতে শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্য প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি গার্মেন্টস খাতের শ্রমিকদের শান্তি বজায় রেখে উৎপাদন চালু রাখা ও দমন-পীড়ন বন্ধের আহ্বানে “শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ- গাজীপুর” এর সংবাদ সম্মেলন বিরামপুরে আগুনে পুড়ে ছাই স্বপ্ন নিঃস্ব দুই ব্যবসায়ী গাজীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগে যুবকের যাবজ্জীবন কারাদন্ড পরিবেশ রক্ষায় অবদানের স্বীকৃতি, লবলং ট্যুরিস্ট গ্রুপের আয়োজনে খোরশেদ আলমকে সম্মাননা

গাজীপুরের কাশিমপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন পশ্চিম এনায়েতপুর তালতলা এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102