বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত তার ১১ মাসের মেয়ে মারিয়া মাহরীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত হয়েছে ৭ বছরের ছেলে আব্দুর রহমান।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর জনতা ব্যাংকের সামনে দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রুমি আকতার তার স্বামী মাহমুদুল হাসানের সঙ্গে দুই সন্তানকে নিয়ে ডাঙ্গাপাড়া থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় মাহমুদুল হাসান মোটরসাইকেল চালানোর পাশাপাশি মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার সময় পেছন দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। একই সময়ে বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জ অভিমুখে আসা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রুমি আকতার গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে দ্রুত বিরামপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনায় রুমির ১১ মাসের মেয়ে মারিয়া মাহরীন ও ৭ বছরের ছেলে আব্দুর রহমানও আহত হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন বিরামপুরের চিকিৎসকরা। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে ১১ মাসের শিশু মারিয়া মাহরীনের মৃত্যু হয়।
বিরামপুর থানার দায়িত্বরত ওসি শামীম আল মামুন জানান, সড়ক দুর্ঘটনা আইনে মামলা হবে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১২-৩৫৮৮) পুলিশ হেফাজতে রয়েছে।
নিহত রুমি আকতারের বাড়ি পাশ্ববর্তী নবাবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102