বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন গাজীপুরে প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু ঢাকার আদালত থেকে ফেরার পথে ‘পিচ্চি রাজা’ পলাতক, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)-র বিরুদ্ধে একটি মহল কর্তৃক ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছেন  মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ বিরামপুরে রক্ষণাবেক্ষনের অভাবে ধ্বংসের দিকে জমিদারবাড়ি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন

টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:-

গাজীপুর মহানগরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরির অভিযোগে সাকিব (৩১) ও রাকিব (২২) নামের দুই আপন ভাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।
পরবর্তীতে তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার(৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

আটক দুই ভাই সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে আকুতি-মিনতি ও কান্নাকাটি শুরু করেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক পাঁচটার দিকে দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে চুরির উদ্দেশ্যে বের হন। এ সময় এক ভাই চালক এবং অপরজন যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের মালিকানাধীন একটি তিনতলা ভবন থেকে এসএস পাইপ নামাতে শুরু করেন। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা এসে দুজনকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাদের বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেয়।

সংবাদ পেয়ে টঙ্গী পূর্ব থানার
এসআই মঞ্জু ঘটনাস্থলে পৌঁছে
দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়। দুইভাই চুরির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন

এলাকাবাসী আরও জানান, গণপিটুনির শিকার অভিযুক্ত রাকিব উপস্থিত বাসিন্দাদের সরাসরি প্রাণনাশের হুমকি দেন। তিনি চিৎকার করে বলেন, এবার দুই ভাই এক বছরের জন্য জেলে যাচ্ছি। জেল খেটে ফিরে এসে সবাইকে দেখে নেব, গুলি করে মারব। এবার বের হতে পারলে জায়গা মতো দেব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনির শিকার দুই ভাইকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102