শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি, তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আওয়ামী লীগের দুই নেতা, তিন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাকা ছাড়া ফাইল নড়ে না! গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস নাসিমের বিরুদ্ধে ঘুষ-হয়রানির গুরুতর অভিযোগ শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ তানোরে ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শ্রীপুরের কৃতি সন্তান আবু তাহের প্রধান উত্তরার দিয়াবাড়িতে ১৮ নভেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা, লাখো মুসল্লির সমাগমের প্রত্যাশা, ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন নিরাপত্তায় থাকবে পুলিশ ও ৪০০ স্বেচ্ছাসেবী রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি, তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আওয়ামী লীগের দুই নেতা, তিন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে এসব ইউনিয়নে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশন এ-সংক্রান্ত নির্বাচনী তালিকা প্রকাশ করে। কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকায় দ্বিতীয় ধাপে ভোটের জন্য কালীগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউনিয়নগুলো হলো—জাঙ্গালিয়া, বক্তারপুর, তুমুলিয়া, মোক্তারপুর, জামালপুর, বাহাদুরসাদী ও নাগরী।
এর আগে গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১৪তম সভায় পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভাতেই দ্বিতীয় ধাপের নির্বাচনের তারিখ হিসেবে ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।
এদিকে নির্বাচন সামনে রেখে কালীগঞ্জের সাত ইউনিয়নের বর্তমান জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের বিষয়টিও আলোচনায় এসেছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, সাত ইউনিয়নের মধ্যে তুমুলিয়া ও বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। তুমুলিয়ায় আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত আবু বক্কর বাক্কু এবং বাহাদুরসাদীতে শাহাবুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে জামালপুর ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছেন খাইরুল আলম। আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।
মোক্তারপুর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আইয়ুব বাগমার। নাগরী ইউনিয়নে এ দায়িত্বে রয়েছেন সংরক্ষিত আসনের সদস্য কোহিনূর বেগম এবং বক্তারপুর ইউনিয়নে দায়িত্ব পালন করছেন সংরক্ষিত আসনের সদস্য শিখা বেগম।
এ ছাড়া জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন আকাশ।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, নির্ধারিত দিনে এসব ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে দীর্ঘদিন পর স্থানীয় সরকার নির্বাচনে কালীগঞ্জের সাত ইউনিয়নের ভোটাররা নতুন জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ পেতে যাচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102