মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার

স্ট্রব রিপোর্টার, গাজীপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদক-সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তুলতে পুলিশ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নবনিযুক্ত কমিশনার মোঃ আশিক সাঈদ।
তিনি বলেন, চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে পতিত শক্তি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা শ্রমিকের বেশে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। নেপথ্যে একটি মহল তাদের ইন্ধন জোগাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তবে মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর অবস্থানে থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকরা পুলিশের প্রতিপক্ষ নন, বরং গুরুত্বপূর্ণ সহযোগী। সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধের সঙ্গে পুলিশ সদস্য কিংবা অন্য কেউ জড়িত থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ বেলায়েত হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মহিউল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) আশরাফ হোসেনসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সিনিয়র সদস্য ও সাংবাদিক ইউনিয়ন, গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, গাজীপুর টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল বারী বাবুল ও ইজাজ আহমেদ মিলন প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা গাজীপুর মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাইবার অপরাধ, মাদক, কিশোর অপরাধ, ছিনতাই, চুরি, চাঁদাবাজি, যানজট, শিল্পাঞ্চলের নিরাপত্তা এবং থানায় সাধারণ মানুষের হয়রানি বন্ধের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এ সময় মহানগরের বিভিন্ন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে শ্রমিক আন্দোলনে উসকানি ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা। একই সঙ্গে শিল্পাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102