মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:

আজ ১০ নভেম্বর ২০২৬,রোজ সোমবার
রাজশাহীর তানোর উপজেলায় সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে পৃথক তিনটি মামলায় সর্বমোট তেষট্টি হাজার (৬৩,০০০) টাকা জরিমানা এবং পনেরো (১৫) বস্তা সার জব্দ করেছে।
সোমবার (১০ নভেম্বর ২০২৬) দিনব্যাপী উপজেলার মাদারীপুর বাজার ও তালন্দ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান। এ সময় উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের বিস্তারিত:
মেসার্স হক ট্রেডার্স, মাদারীপুর বাজার,
প্রোপাইটর: ইমদাদুল হক, পিতা মহির উদ্দিন, সাং মাদারীপুর। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী তাকে ত্রিশ হাজার (৩০,০০০) টাকা জরিমানা করা হয়। এ সময় তার দোকান থেকে দুই (০২) বস্তা ডিএপি সার এবং এক (০১) বস্তা টিএসপি সারসহ মোট তিন (০৩) বস্তা সার জব্দ করা হয়।
মোঃ রাদিক, মাদারীপুর
পিতা-ইমদাদুল হক, সাং মাদারীপুর। সার ব্যবস্থাপনা আইনে তাকে ত্রিশ হাজার (৩০,০০০) টাকা জরিমানা করা হয়।
মেসার্স জেবা ট্রেডার্স, তালন্দ বাজার:
প্রোপাইটর বাদল কবিরাজ, তালন্দ বাজার, তানোর, রাজশাহী। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী তাকে তিন হাজার (৩,০০০) টাকা জরিমানা করা হয়। এ সময় তার দোকান থেকে নয় (০৯) বস্তা ডিএপি সার ও তিন (০৩) বস্তা টিএসপি সারসহ মোট বারো (১২) বস্তা সার জব্দ করা হয়।
পৃথক তিনটি মামলায় সর্বমোট তেষট্টি হাজার (৬৩,০০০) টাকা জরিমানা এবং পনেরো (১৫) বস্তা সার (১১ বস্তা ডিএপি + ৪ বস্তা টিএসপি) জব্দ করা হয়েছে।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার, তানোর, রাজশাহী নাঈমা খান বলেন,”জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের ঠকিয়ে অতিরিক্ত দামে বা অবৈধভাবে সার বিক্রি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় কৃষকরা উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা নিয়মিত বাজার তদারকির দাবি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102