মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

রাজশাহীর তানোরে ড্রাম ট্রাকে গাঁজা বহন কালে আটক-২ জন

সানাউল্লাহ,তানোর(রাজশাহী )প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ,তানোর(রাজশাহী )প্রতিনিধি :
রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ড্রাম ট্রাক তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজের দিকনির্দেশনায় থানার এসআই মাসউদ ও এসআই আবু নাঈম সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (২১ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মহানন্দাখালি উত্তরপাড়া গ্রামের শফিকুলের ছেলে রনিউর রহমান (৩৫) এবং পুঠিয়াপাড়া গ্রামের ইনতাজ আলীর ছেলে ইমন আলী (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালন্দ বাজারস্থ ধানহাটা মাঠ এলাকায় একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৪৫৩০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির বডির ডান পাশের চেম্বার থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
তানোর থানার ওসি এস এম মাসুদ পারভেজ বলেন, বিশেষ অভিযানে ট্রাক থেকে গাঁজা উদ্ধার এবং দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102