বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য পুত্র মোঃ মাহফুজুর রহমান (রিমন) চান্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নদী বাঁচাও আন্দোলনের ঢাকা জেলা সভাপতির মৃত্যু, কেন্দ্রীয় কমিটির শোক গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নকে আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী শাকিল আহমেদ বুলবুলের তানোরে জেলা প্রশাসকের পরিদর্শন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ বিরামপুরে পপি সংস্হার উদ্যোগে শিক্ষার্থীর মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ যেকোনো অপশক্তির ষড়যন্ত্র রুখতে সশস্ত্র বাহিনীসহ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কালীগঞ্জের সাত ইউনিয়নে ভোট ৪ ফেব্রুয়ারি, তুমুলিয়া ও বাহাদুরসাদীতে দায়িত্বে আওয়ামী লীগের দুই নেতা, তিন ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান টাকা ছাড়া ফাইল নড়ে না! গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী আব্দুল কুদ্দুস নাসিমের বিরুদ্ধে ঘুষ-হয়রানির গুরুতর অভিযোগ শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অভিযোগ, গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল গাজীপুরে নগর দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ, ১৮ বছর পূর্ণ হলেই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধনের সুযোগ

মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য পুত্র মোঃ মাহফুজুর রহমান (রিমন) চান্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

 

 

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজশাহী জেলার তানোর উপজেলার ৭নং চান্দুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এলাকার সুপরিচিত, তরুণ ও শিক্ষিত সমাজসেবক মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য পুত্র মোঃ মাহফুজুর রহমান (রিমন)।
মোঃ মাহফুজুর রহমান (রিমন) তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্ব হিসেবে এলাকায় তার ব্যাপক পরিচিতি রয়েছে।
জানা গেছে, পিতা মরহুম মফিজ উদ্দিন ছিলেন এলাকার একজন সম্মানিত, সৎ ও পরোপকারী মানুষ। পিতার আদর্শ ও সততাকে বুকে ধারণ করেই পুত্র রিমন রাজনীতিতে এসেছেন। পিতার রেখে যাওয়া সুনাম ও মানুষের ভালোবাসাই তার নির্বাচনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন এলাকাবাসী।
নির্বাচন প্রসঙ্গে মোঃ মাহফুজুর রহমান (রিমন) বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই না, আমি জনগণের সেবক হতে চাই। আমার পিতা সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। আমি তার আদর্শ নিয়ে চান্দুড়িয়া ইউনিয়নকে একটি মডেল ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য আমি সকলের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি সৎ নেতৃত্বে সমৃদ্ধ চান্দুড়িয়া ইউনিয়ন গড়ে তুলবেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবার প্রসার, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সঠিকভাবে পৌঁছে দেওয়া, যুব সমাজের কর্মসংস্থান এবং দালালমুক্ত, স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠন করাই হবে তার প্রধান লক্ষ্য।
এদিকে, তার প্রার্থীতা ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে তরুণ ও যুব সমাজের মধ্যে তাকে নিয়ে আলাদা আগ্রহ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, পিতার মতোই সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি চান্দুড়িয়া ইউনিয়নকে এগিয়ে নিয়ে যাবেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102