
সানাউল্লাহ স্বপন (রাজশাহী) প্রতিনিধি :
আজ ১১ নভেম্বর ২০২৬,রোজ বুধবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক, পিএসসি, এডি।
আজ বুধবার দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই কর্মকর্তার মধ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় রাজশাহী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎ শেষে উভয় কর্মকর্তা রাজশাহী অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।