মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরের গাজীপুরা এলাকায় চুরি, ছিনতাই ও অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট বন্ধসহ নাগরিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চুরি, ছিনতাই ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাটের ঘটনায় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পোশাকশ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত কর্মস্থলে যাতায়াতকারী শ্রমিক ও ব্যবসায়ীরা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। তাঁরা কোনো সংঘাত বা বিশৃঙ্খলা চান না; বরং আইনের শাসন, অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপদ পরিবেশে বসবাস ও চলাচলের নিশ্চয়তা চান।

মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্রধারী অপরাধী ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত বিশেষ পুলিশি টহল জোরদার, গাজীপুরা বাসস্ট্যান্ডে সিসিটিভি স্থাপন এবং পোশাকশ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।

এ ছাড়া গাজীপুরা বাসস্ট্যান্ড, ২৭ টেক্সটাইল গেটের মোড়, স্যাটার্ন টেক্সটাইলের সামনে ও হবলন ফ্যাক্টরির পেছনে পুলিশি চেকপোস্ট ও নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা, ভুক্তভোগীদের হয়রানিমুক্তভাবে অভিযোগ গ্রহণ এবং প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকাবাসীর সমন্বয়ে যৌথ নিরাপত্তা কমিটি গঠনের দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী শাহিন আহমেদ, জুয়েল, মামুন, আব্দুর রাজ্জাক, আনোয়ার এবং গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সজীব আবুল সিকদার প্রমুখ।

এ সময় বক্তারা প্রশাসনের প্রতি গাজীপুরা এলাকার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় এলাকাবাসী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবেন বলে ঘোষণা দেন।

মানববন্ধন থেকে ‘ছিনতাইমুক্ত গাজীপুরা চাই’, ‘নিরাপদ ব্যবসা ও কর্মস্থল চাই’ এবং ‘রাতে নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা চাই’ এমন স্লোগান দেওয়া হয়। বক্তারা বলেন, নিরাপত্তা কোনো অনুগ্রহ নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102