মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিনিধিঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত উসকানিমূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক মোঃ আকবর হোসেন ফারুক, সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল ও যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান পিন্টুর উদ্যোগে এ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনটি টঙ্গীর মধুমিতা এলাকা থেকে শুরু করে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা অতিক্রম করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে র‍্যালিটি পুনরায় মধুমিতা এলাকায় এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এসব অপতৎপরতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়,মোঃ মহশিন মিয়া,মোক্তাদির হোসেন লিপু মোল্লা, মোঃ সালাউদ্দিন, হারুনুর রশিদ, মনির পাঠান, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মোটরসাইকেল আরোহী শোডাউনে অংশগ্রহণ করেন।
##

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102