
সানাউল্লাহ, তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সুজন মিয়া (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (৮ নভেম্বর) তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় এসআই উৎপল কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুজন মিয়া তানোর উপজেলার ছাউড় গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, তানোর থানার মামলা নং-০৩, তারিখ ৮ নভেম্বর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, গ্রেফতারকৃত সুজন মিয়ার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৩ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।