বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসানের দিক নির্দেশনায় অভিযানটি এসআই হুরাইরা, এসআই মাসুদ ও এসআই উৎপল এর নেতৃত্বে পরিচালিত হয়।

সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আত রকিব (৩১), পিতা- মৃত আর রশিদ, সাং- মনেশপুর এবং মোঃ কামাল উদ্দিন (৫৫), পিতা- মৃত মাহাতাব উদ্দিন, সাং- তেগোপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী। তানোর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর মামলায় এজাহারনামীয় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারকৃত হলেন মোঃ পলাশ (২৯), পিতা- লতিফ, সাং- প্রাণপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
মাদক মামলায় গ্রেপ্তারকৃত হলেন রমেশ মাড্ডি, পিতা- মৃত কবিরাজ মাড্ডি, সাং- কালুপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী।

পুলিশ জানায়, সব মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102