শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, আহত ৪ গাজীপুরে আইএফআইসি ব্যাংকের বড়বাড়ি উপশাখায় ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে চুরির অভিযোগে দুই ভাইকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন গাজীপুরে প্রিজন ভ্যানের চাপায় বৃদ্ধার মৃত্যু ঢাকার আদালত থেকে ফেরার পথে ‘পিচ্চি রাজা’ পলাতক, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত রাজশাহী জেলার গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি)-র বিরুদ্ধে একটি মহল কর্তৃক ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছেন  মাদক নিয়ন্ত্রণে সীমান্তের জনগণেরসহযোগিতা প্রয়োজন সমাজকল্যাণমন্ত্রী কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে মেধা ও সৃজনশীলতা উৎসব অনুষ্ঠিত জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সার্জেন্টকে হত্যাচেষ্টার অভিযোগ

শ্রীপুরে বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ, আহত ৪

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের কর্ণপুর এলাকায় বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রায় তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার (১০ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা একটি প্রাইভেট কারে থাকা বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। পরে প্রায় তিন কোটি টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
হামলায় আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিপুল পরিমাণ অর্থ ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102