
গাজীপুর প্রতিনিধি:
‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক পিএলসি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুর মহানগরীর বড়বাড়ি উপশাখায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) বোর্ড বাজার শাখার অধীনস্থ বড়বাড়ি উপশাখায় এ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে বড়বাড়ি উপশাখার অফিসার ইনচার্জ আশিকুর রহমান লিয়ন এবং প্রশিক্ষণার্থী সহকারী কর্মকর্তা ফাহাদ ইবনে জাফরসহ শাখার কর্মকর্তা-কর্মচারী ও সম্মানিত গ্রাহকরা উপস্থিত ছিলেন।
এ সময় ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের পথচলা, গ্রাহকসেবা, আস্থা ও আর্থিক অন্তর্ভুক্তিতে ব্যাংকটির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আরও আধুনিক, সহজ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অতীতের অর্জন ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে গ্রাহকদের আস্থা অটুট রেখে সামনের দিনগুলোতে ব্যাংকিং সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ স্লোগানকে কেন্দ্র করে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে।