রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও নদী দখল-দূষণ বন্ধের আহ্বান বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে

পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও নদী দখল-দূষণ বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক,
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তি, পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী খনন প্রকল্প চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। সমাবেশে নদী দখল-দূষণ বন্ধ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মো. আনোয়ার সাদতের সভাপতিত্বে এবং মনোয়ার হোসেন রনির পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি গেরিলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানু, প্রকৌশলী ড. মো. লুৎফর রহমান, ড. মহসীন আলী মণ্ডল প্রিন্স, মিহির বিশ্বাস, মো. তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ড. বোরহানউদ্দীন অরণ্য, জীববৈচিত্র্য সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান, ঢাকা মহানগর সভাপতি মুহসীনুল করিম লেবু, নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি জামান ভূঞাসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। তাই চুক্তি নবায়নের সময় বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার পাশাপাশি পানি প্রাপ্তির নিশ্চয়তা দিতে কার্যকর গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করতে হবে। কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার বিষয়গুলোও চুক্তিতে গুরুত্ব পেতে হবে।

তাঁরা আরও বলেন, অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার পাশাপাশি পদ্মা ব্যারেজ ও তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং নদী খননে দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা গ্রহণ জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি, পরিবেশ ও দেশের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সমাবেশে নদী দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে শিল্পবর্জ্য পরিশোধনে ইটিপি ব্যবহারের বিধান কার্যকর করার আহ্বান জানান বক্তারা।

তাঁরা বলেন, নদী রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়; এটি দেশের অর্থনীতি, জনস্বাস্থ্য, কৃষি ও ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই নদী পুনরুদ্ধারে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102