মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

বিরামপুরে মাদক বিরোধী প্রতিরোধ আন্দোলন, প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

বিরামপুরের কেডিসি রোডে মাদক প্রতিরোধে মহিলা জোটবদ্ধ হয়েছে। এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবী দেখা গেলেই প্রতিরোধের ঘোষনা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকায় সমাবেশ ও মিছিল করেছে। মহিলাদের নিয়ে গঠিত কেডিসি রোডে মাদক প্রতিরোধ কমিটির সভাপতি লুনা লায়লার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চলনা করেন সহ-সভাপতি রিক্তা বানু।

সমাবেশের প্রধান অতিথি পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু বলেন, এলাকার নারীরা সংগঠিত হয়ে কেডিসি রোডে মাদক প্রতিরোধে গঠন করে মাদক এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের আগাম সর্তক করতে সমাবেশ ও মিছিলের উদ্যোগটি প্রশংনীয়। মাদককের সাথে যুক্ত কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্যদের তালিকা করে সংশ্লিষ্ট দপ্তর ও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে, সমাজকল্যান-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন মন্ত্রীর মাধ্যমে। তিনি আরো বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমান এরং সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন নির্দেশিত বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে মাদক নিমূল করতে সকলেই কাজ করছে। আগামীতে পাড়ায়, পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করে মাদক নিমূল হবে।

মাদক প্রবন এলাকায় মাদক ব্যবসায়ীর সাথে থানা পুলিশের এক কর্মকর্তার অন্তরঙ্গতার বিষয়টি দেখে তাৎক্ষনিক জোরালো প্রতিবাদ করায় স্থানীয় জনগন পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুকে ধন্যবাদ ও সহব্যাথী হওয়ায় কৃতজ্ঞতা জানান।

সমাবেশে কেডিসি রোডে মাদক প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রেশমা খাতুন সহ অন্যান্য বক্তরা বলেন, মাদক প্রতিরোধে পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুর মত সাহসী নেতা থাকলে এলাকা মাদকমুক্ত হবেই। তবেই – প্রধানমন্ত্রী তারেক রহমান এরং সমাজ কল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন এমপি এবং রাষ্ট্রের আকাংখা মাদকমুক্ত দেশ হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদক ব্যবসায়ীর সাথে পুলিশ কর্মকর্তার সখ্যতার সময় পৗর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজুর প্রতি পুলিশ কর্মকর্তার দাপুটে দৃশ্যটি সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এঘটনায় প্রশংসায় ভাসছে পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল করিম রেজু, সমালোচনা হচ্ছে পুলিশ কর্মকর্তা রাকিবুলের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102