মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে মাহমুদুল কাজীর বাড়িতে ৫০০ কক্ষে অবৈধ গ্যাস, ১ লাখ টাকা জরিমানা, ম্যানেজার কারাগারে তানোরে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান (৩৬তম বিসিএস)-এর উল্লেখযোগ্য প্রশাসনিক কাজ ও সাফল্য প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ কাশিমপুর ভূমি অফিসে দুর্নীতির অভিযোগে ডিসির অভিযান, ৪ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত অস্ত্র উদ্ধার অভিযানে সাহসিকতার স্বীকৃতি, জিএমপি সদর থানার ওসি ও টিমকে পুলিশ কমিশনারের পুরস্কার বিরামপুরে দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরন গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি শিশুদের পাঠাভ্যাস ও সৃজনশীলতা বিকাশে ওয়ার্ল্ড ভিশনের ‘রিড-এ-থন’ কাপাসিয়ায় শিক্ষা অফিসারের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

স্মৃতি, ইতিহাস ও উন্নয়নের টানে আজ গাজীপুরে আসছে প্রধানমন্ত্রী ।। আনসার সমাবেশ, দুর্যোগ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ও জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সফর ঘিরে উৎসবমুখর জেলা

জাহিদুর রহমান বকুল:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

 

জাহিদুর রহমান বকুল:
স্মৃতি, ইতিহাস ও উন্নয়নের এক অনন্য মেলবন্ধনে আগামী বুধবার গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরকে ঘিরে পুরো গাজীপুর জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে উৎসাহ-উচ্ছ্বাসের আমেজ।
প্রধানমন্ত্রীর এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। আগামীকাল সকালে সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত রাষ্ট্রীয় কুচকাওয়াজ ও জাতীয় সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এসময় বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুর মহানগরের গাছা এলাকায় এক ঐতিহাসিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। সেখানে তিনি ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট বাংলাদেশে এটিই প্রথম। দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ খাতে এটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করা হচ্ছে।
তবে প্রধানমন্ত্রীর এই সফর কেবল উন্নয়ন কর্মকাণ্ডেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর আবেগ, ইতিহাস ও পারিবারিক স্মৃতি। গাজীপুরের মাটিতে মিশে আছে তাঁর শৈশবের নানা স্মৃতি ও অনুভূতি।
একই সঙ্গে এ জনপদে প্রোথিত রয়েছে তাঁর পিতা, আধুনিক বাংলাদেশের রূপকার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়। ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন মহকুমা হিসেবে ঘোষণা করেছিলেন। শুধু তাই নয়, তিনি নিজেই উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মহকুমা ভবনের উদ্বোধন করেছিলেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে গাজীপুরবাসীর প্রত্যাশা—উন্নয়ন, ইতিহাস ও আবেগের এই সংযোগ আগামী দিনে জেলার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102