মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি গাজীপুর জেলা ইউনিট কমিটি গঠন, সভাপতি সোহেল ও সম্পাদক সেলিম কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় অপরাধ বৃদ্ধি, চরম নিরাপত্তাহীনতায় স্থানীয়রা দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শাকিল আহমেদ বুলবুলের শুভেচ্ছা গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় প্রশাসনের অভিযান, অর্থদণ্ড ৩ লাখ টাকা সমাজকল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব ডাঃ জাভেদ হোসেন তানোর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ Tapentadol ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার” গাজীপুর সদর উপজেলা এসিল্যান্ড অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ উন্মুক্ত রাখতে কাপাসিয়ায় মতবিনিময় সভা গাজীপুরে ভূমি সেবা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক, ঘরে বসেই মিলবে আধুনিক সেবা

কাপাসিয়ায় মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাহাঙ্গীর আলম, (ব্যুরো প্রধান)‎কাপাসিয়া, গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে


জাহাঙ্গীর আলম, (ব্যুরো প্রধান)‎কাপাসিয়া, গাজীপুর ঃ

গত ১৮ এপ্রিল গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া এলাকায় আঁখি আক্তার নামে এক নারী উদ্যোগে গাজীপুর ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেন নামে এক ব্যাক্তির বিরুদ্ধে মানব বন্ধন ও সংবাদ প্রচার করার প্রতিবাদে তার পরিবারের পক্ষ থেকে ছোট ভাই আবুল কাশেম আজ ২১ এপ্রিল কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আবুল কাশেম গাজীপুরের কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের ধানদিয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র ও ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের ছোট ভাই।

‎জানা যায়, কাপাসিয়া উপজেলার ধানদিয়া এলাকায় সোনাপুর মৌজার আর এস ৭০,৭১,৭২ ও ৭৪ খতিয়ানে মালিক আব্দুল হাই খাঁ এর এর পুত্র কাজল মিয়া নিকট থেকে বিগত ১৩ নভেম্বর ২০২৫ সালে ৪৬৫ শতাংশ জমির কাতে ১৪ শতাংশ জমি সাব কাওলা দলিল মুলে খরিদ করেন বেলায়েত হোসেন ও তার ছোট ভাই আবুল কাশেম। পরে নিজ নিজ নামে নামজারী করিয়া চাষাবাদ করে ভোগদখল করে আসছেন বেলায়েত হোসেন ও তার ভাই। এ জমি নিয়ে স্থানীয় আঁখি আক্তার নামে এক নারী জমির ওয়ারিশ দাবী করে আসছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে বেশ কিছু দিন যাবত।

গত ১৮ এপ্রিল ওই নারীর উদ্যোগে ডিসি অফিসের কর্মচারী বেলায়েত হোসেনের বিরুদ্ধে মানব বন্ধন করে সংবাদ প্রচার করা হয়। এর প্রতিবাদে আজ ২১ এপ্রিল বেলায়েত হোসেনের ছোট ভাই আবুল কাশেম পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। আবুল কাশেম তার লিখিত বক্তব্যে বলেন, আঁখি আক্তার তিনি অহেতুক দাবী নিয়ে আমাকে ও আমার ভাই বেলায়েত হোসেনকে হয়রানির করছেন। যার কোনো ভিত্তি নাই। যেহেতু ওই নারী আদালতে দারস্থ হয়েছেন। আদালতে যে রায় হবে তা আমারা মেনে নেব কিন্ত আঁখি আক্তার আদালতকে অবজ্ঞা করে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মানববন্ধন করে সংবাদ প্রচার করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্থানীয় কতিপয় একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে ওই নারী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছেন। সাংবাদিকরা যেন সঠিক তথ্য উদঘাটন করে এবং তা প্রচারের মাধ্যমে দেশ ও জাতি জানতে পারে এমনটি দাবী করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102