বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

অস্ত্র উদ্ধার অভিযানে সাহসিকতার স্বীকৃতি, জিএমপি সদর থানার ওসি ও টিমকে পুলিশ কমিশনারের পুরস্কার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
সাহসিকতা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ অভিযানের স্বীকৃতিস্বরূপ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন বিশেষ অভিযানকারী টিমকে পুরস্কৃত করা হয়েছে।
রোববার (২ আগস্ট) দুপুরে জিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পুলিশ কমিশনার মো. ইসমাইল হাওলাদার তাদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ১৪ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। ওসি মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে গঠিত দলটি অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন TVS Apache 4V 160 সিসি মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

জিএমপি সূত্র জানায়, অভিযানে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় ওসি আমিনুল ইসলাম এবং তার টিমকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জিএমপির সদস্যরা একই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102