বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

বিরামপুরের সেই কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো ব্যক্তিকে পুরস্কৃত

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রিতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রিতিনিধিঃ

লাইনের ত্রুটি দেখে সম্ভাব্য রেল দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে এ সম্মাননা তুলে দেন। এ উপলক্ষ্যে তার সম্মানে এক সংবর্ধনারও আয়োজন করা হয়।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক গত সোমবার (২৩ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী রেললাইনের জয়েন্টে প্রায় ৭ ইঞ্চি ভাঙন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি লাল সংকেত (কলার মোচা) প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তার তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এজন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102