মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রানা রায়হান

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন, মেট্রো একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:এর সভাপতি রানা রায়হান।
তিনি মেট্রো একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:, গাজীপুর–এর পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় ঈদুল আযহার ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধকে সমাজ গঠনের অন্যতম শক্তি হিসেবে উল্লেখ করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা ছড়িয়ে দেয়। এই মহান উৎসবের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশের ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই প্রকৃত সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়।
রানা রায়হান দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা।
শেষে তিনি গাজীপুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়, ভালোবাসা ও মানবিকতায় ভরে উঠুক সমাজ ও রাষ্ট্র।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102