বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

গাজীপুরের কাশিমপুরে মাহমুদুল কাজীর বাড়িতে ৫০০ কক্ষে অবৈধ গ্যাস, ১ লাখ টাকা জরিমানা, ম্যানেজার কারাগারে

নাজমুল শিকদার, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

নাজমুল শিকদার, কাশিমপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বাড়ির ম্যানেজার রবির বিরুদ্ধে কারাগারে পাঠানোর প্রসিকিউশন দেওয়া হয়েছে। অভিযানের সময় বাড়ির মালিক মাহমুদুল কাজী পলাতক ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা এনএসআই গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাস আশুলিয়া জোনের ম্যানেজার খাদিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
অভিযানে ওই বাড়ির প্রায় ৫০০টি কক্ষে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ (সংশোধিত-২০২৬)-এর ১২(১) ধারায় বাড়ির মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের ঘটনায় বাড়ির ম্যানেজার রবির বিরুদ্ধে কারাগারে পাঠানোর জন্য প্রসিকিউশন দেওয়া হয়েছে। অভিযানের সময় বাড়ির মালিক মাহমুদুল কাজী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তিনি পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।
অভিযান শেষে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102