বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে রেকর্ড সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে খায়রুন নেছা ও তার সন্তানেরা গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ৩ শ্রমের মর্যাদায় সমৃদ্ধির স্বপ্ন—মে দিবসে শাকিল আহমেদ বুলবুলের ব্যতিক্রমী আহ্বান মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সংহতির আহ্বান — জাহিদুর রহমান বকুল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রানা রায়হানের শুভেচ্ছা বার্তা মায়ের নাম আইন, বাবার নামও আইন — ডিসি গাজীপুর টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভাপতির প্রতিবাদ ও ব্যাখ্যা গাজীপুরে লাইসেন্সবিহীন ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বৈশাখে মানবিকতার অনন্য দৃষ্টান্ত: গাজীপুরে কৃষকের ধান কেটে পাশে দাঁড়াল রোটারি ক্লাব অব ভাওয়াল কাপাসিয়ায় প্রবাসী দম্পতির জমি দখল ও সন্তানসহ নারীকে হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুরে রেকর্ড সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে খায়রুন নেছা ও তার সন্তানেরা

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

আর.এস রেকর্ড সংশোধনী মামলায় প্রায় দুই যুগ পেরিয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় জমি সংক্রান্ত জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন গাজীপুর মহানগরের দক্ষিণ সালানা এলাকার বাসিন্দা খায়রুন নেছা ও তার ছেলে মোঃ বিল্লাল হোসেন।

সরেজমিনে খোঁজ নিয়ে এবং সহকারী কমিশনার (ভূমি), সদর বরাবর আর.এস রেকর্ড সংশোধনের বিষয়ে বিল্লাল হোসেনের করা এক আবেদনের ভিত্তিতে জানা যায়, খায়রুন নেছা ১৭ মার্চ ১৯৬৬ ইং তারিখে কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসে ৯৩৫ নং দলিলের মাধ্যমে লীজ গ্রহণ করেন। পরবর্তীতে তার নামে নামজারি সম্পন্ন হয় এবং জমাভাগ নথি নং ২৩৫ (তারিখ: ১৯ মার্চ ১৯৬৮), জোত নং ৩২৫ অনুযায়ী ডি.সি.আর নং ২৩৬০৪৯, ১৩৭৯৫১, ৭৩৭৯১৩, ১১৭৭৫৫, ৩৩৪৯৬০ ও ৪৯০৬৬৮ এর মাধ্যমে বাংলা ১৩৭৪ সন থেকে ১৪০৯ সন (ইংরেজি ১৯৬৮ থেকে ২০০২ সাল) পর্যন্ত নিয়মিত খাজনা পরিশোধ করা হয়।

বর্তমানে খায়রুন নেছার নামে ১৪২২ সন পর্যন্ত খাজনা পরিশোধের প্রমাণ রয়েছে। সি.এস খতিয়ান ১, এস.এ খতিয়ান ২ এবং সংশ্লিষ্ট দাগ নং ৮৬৮ অনুযায়ী তার মালিকানাধীন জমির আর.এস রেকর্ডে ভুলবশত তথ্য ভিন্নভাবে লিপিবদ্ধ হওয়ায় তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছেন।

সংশ্লিষ্ট জমির বিবরণ অনুযায়ী—মৌজা: বিপ্রবর্থা, জে.এল নং: ১৩, আর.এস খতিয়ান নং: ১৭৩, আর.এস দাগ নং: ১৭৮৮, মোট জমির পরিমাণ ৭৮ শতাংশ। তবে মাঠ পর্চা অনুযায়ী জমি বিদ্যমান থাকলেও আর.এস খতিয়ানে খায়রুন নেছার নাম অন্তর্ভুক্ত হয়নি।

পরবর্তীতে মালিকানা ও দখলের প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র, মোকদ্দমার রায় এবং চিরস্থায়ী বন্দোবস্ত দলিল উপস্থাপন করে ২০০৩ সালে গাজীপুরের ১ম সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং-৮৬/২০০৩, তারিখ: ০৬/০৪/২০০৩) দায়ের করা হয়। মামলার নালিশী জমির বিবরণ অনুযায়ী উক্ত ৭৮ শতাংশ জমির উত্তর দিকে শহিদুল্লাহ, দক্ষিণে ফরিদ আলী, পূর্বে এছহাকের বিক্রিত জমি এবং পশ্চিমে আনছার আলীর জমি অবস্থিত।

এ বিষয়ে বিল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, সহকারী কমিশনার (ভূমি), সদর গাজীপুর দ্রুত রেকর্ড সংশোধনের উদ্যোগ নিলে তাদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, বাস্তবে জমিটির ভোগদখলে খায়রুন নেছা ও তার পরিবারই রয়েছেন; তবে আর.এস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ১৯:৫৩ অপরাহ্ণ
  • ৫:২১ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102