সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল গাজীপুরে জয়দেবপুর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলীর পুত্র সাকিব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি, যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি

টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভাপতির প্রতিবাদ ও ব্যাখ্যা

সাব্বির আহমেদ, টেকনাফ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

সাব্বির আহমেদ, টেকনাফ প্রতিনিধি:

টেকনাফ উপজেলা প্রেসক্লাবকে ঘিরে সাম্প্রতিক সময়ে ছড়ানো মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হোসাইন। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব অভিযোগের জবাব দেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ উপজেলা প্রেসক্লাব একটি বৈধ, গঠনতান্ত্রিক ও কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত সংগঠন। ২০২২ সালের ১৩ জানুয়ারি কক্সবাজার জেলা প্রেসক্লাবের তৎকালীন নেতৃবৃন্দের স্বাক্ষরে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৩ সালের ১৪ নভেম্বর দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় এবং উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে ২ ডিসেম্বর সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের মাধ্যমে গঠিত কার্যকরী পরিষদও যথাযথভাবে অনুমোদন লাভ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে “টেকনাফ উপজেলা প্রেসক্লাব” নাম ব্যবহার করে অবৈধ সংগঠন পরিচালনা করছে। তারা মূল সংগঠনের নাম ও লোগো অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
বিশেষ করে গত ২৫ এপ্রিল নির্ধারিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, কার্যক্রমে বাধা সৃষ্টি এবং হুমকির অভিযোগও করা হয়। সংশ্লিষ্ট ঘটনার ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, ২০২৩ সালের দ্বি-বার্ষিক নির্বাচনকে ইচ্ছাকৃতভাবে “ত্রি-বার্ষিক” হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ ঘটনায় কয়েকজন স্থানীয় ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করা হয়। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভের মাধ্যমে হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার বিষয়টিও গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
সভাপতি নুরুল হোসাইন বলেন, এসব কর্মকাণ্ড শুধু ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং সাংবাদিক সমাজ ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও আঘাত হানে। তিনি অভিযোগ করেন, প্রেসক্লাবের কার্যালয় বন্ধ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপককেও হুমকি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, একটি মহল সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে বলে গুজব ছড়িয়ে ভুয়া কমিটি ঘোষণার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমান কমিটি বৈধ ও অনুমোদিত বলেও পুনরায় উল্লেখ করা হয়।
পরিশেষে, টেকনাফ উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102