সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট

অলিদুর রহমান অলি:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

অলিদুর রহমান অলি:
পাবনার বেড়া উপজেলার কৈটুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্টের উদ্যোগে রোটারি শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
রোটারি আরসিসি কাশিনাথপুরের রিপ্রেজেন্টেটিভ ও এদ্রাকপুর কে এ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিপসা টিম-৬৪ বাংলাদেশ-এর ডেপুটি কো-অর্ডিনেটর এবং রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্টের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম পিএইচএফ। বিশেষ অতিথি ছিলেন কৈটুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মির্জা কামাল পাশা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট পরিচালিত আরসিসি কাশিনাথপুরের সদস্য ফজলুর রহমান, মো. সাইফুল আলম খান সিহাব, শেখ শাহিন, অনিক আহমেদ জনি এবং বিশিষ্ট সমাজকর্মী হুমায়ন কবীর। অনুষ্ঠান পরিচালনা করেন আরসিসি কাশিনাথপুরের সদস্য ও কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম পিএইচএফ বলেন, শিক্ষাই একটি আলোকিত সমাজের সবচেয়ে শক্তিশালী ভিত্তি। রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় চলমান কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি এ বছর থেকে কৈটুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রোটারি শিক্ষা সহায়তা বৃত্তি চালু করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ঢাকার মিরপুরের দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্টিগ্রেটেড মিশন স্কুল (বিএমআইএস), কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পাবনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে।
এ ছাড়া পাবনায় অবস্থিত রোটারি আরসিসি কাশিনাথপুরের মাধ্যমে শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় ও কৈটুলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিতে বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিক্ষার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্টের আরসিসি কাশিনাথপুর। আর্থিকভাবে অসচ্ছল মানুষের স্বনির্ভরতার জন্য বিনামূল্যে ভ্যান প্রদান, বিধবা ও নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সেলাই মেশিন বিতরণ এবং সুবিধাবঞ্চিত পরিবারের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের মতো জনকল্যাণমূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, শিক্ষা সহায়তার এই ছোট ছোট উদ্যোগ একদিন বহু শিক্ষার্থীর স্বপ্নপূরণের সিঁড়ি হয়ে উঠবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102