
মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলা দক্ষিণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২টায় বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উপদেষ্টা মীর হোসাইন, উপদেষ্টা জাকির হোসাইন ও উপদেষ্টা মিনারুল ইসলাম।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ শাখার সদস্য সচিব সারোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য উমর হান্নান।
এ সময় দিনাজপুর জেলা দক্ষিণ শাখার অন্যান্য নির্বাহী সদস্য, অঞ্চল পরিচালকবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চা ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।