সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিক্ষিকা নিহত আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা আসন্ন ইউপি নির্বাচন: কাপাসিয়ার রায়েদে জাহাঙ্গীর ও টোকে কিরণকে ঘিরে বাড়ছে ভোটের আলোচনা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা অভিযান ও র ্যালী অনুষ্ঠিত। গাজীপুরে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে অস্ত্রধারী গ্রেপ্তার দুটি বিদেশি পিস্তল উদ্ধার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন “সময়ের দেশের” সম্পাদক ও প্রকাশক জাহিদুর রহমান বকুল গাজীপুরে জয়দেবপুর বাজারে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক আব্দুল আলীর পুত্র সাকিব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন, গাজীপুর মহানগর ৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাউন্সিলর পদ-পার্থী রফিকুল ইসলাম (গেদা) মাতাব্বর ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী জেলার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ঈদযাত্রায় বাড়ছে যানবাহন ও যাত্রীর চাপ, ধাপে ধাপে কারখানা ছুটি, যানজট এড়াতে প্রশাসনের নানা প্রস্তুতি

মায়ের নাম আইন, বাবার নামও আইন — ডিসি গাজীপুর

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আজ মঙ্গলবার ২৮ এপ্রিল এক ব্যতিক্রমধর্মী বক্তব্য দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার কাছে মানুষ প্রচুর তদবির নিয়ে আসেন। অনেক সময় এত ফোন আসে যে ধরবো কি ধরবো না—সে চিন্তায় পড়ে যাই। একদিন তদবিরে বিরক্ত হয়ে এক ভদ্রমহিলাকে বলেছিলাম— আমার বাবার নাম আইন, আর মায়ের নামও আইন। তাই যত শক্তিশালী তদবিরই হোক, এই দুইয়ের বাইরে আমি যেতে পারবো না।”
তিনি আরও বলেন, বিচারক ও আইনজীবীরা যারা আইনের ভিত্তিতে দায়িত্ব পালন করেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য—আইনই তাদের প্রধান নিয়ামক শক্তি।
জেলা প্রশাসক বলেন, আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও বেশি করে জানাতে হবে। কেউ কীভাবে মামলা করবেন এবং কীভাবে লিগ্যাল এইডের সুবিধা পাবেন—এ বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে দরিদ্র জনগোষ্ঠী দ্রুত ন্যায়বিচার পাবে। তিনি উল্লেখ করেন, লিগ্যাল এইডের মাধ্যমে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা সালিশি ব্যবস্থার মাধ্যমে জনগণ সরকারি খরচে আইনি সহায়তা গ্রহণ করতে পারেন।
‘সরকারি খরচে বিরোধের শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব আবুল হাসনাত মোঃ আবদুল ওয়াদুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ শাহরিয়ার ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহাদুর রহমানসহ জেলা ও মহানগরের জিপি এবং পিপিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আইনের শাসন প্রতিষ্ঠা ও সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:৩৮ অপরাহ্ণ
  • ১৮:৫১ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102