মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সামগ্রী বিতরন লায়ন্স ক্লাব অব ঢাকা সাভারের উদ্যোগে ২৬ জনের বিনামূল্যে ছানি অপারেশন সম্পূর্ণ রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ

প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এসআই জুয়েল রানার

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি:
সম্প্রতি ফেসবুক পেজ “আলোকিত ৮৪ তালাশ”-এ প্রকাশিত “গোদাগাড়ীতে এসআই জুয়েল রানাকে ঘিরে বিতর্ক, মাদক সিন্ডিকেটের সঙ্গে সখ্যতার অভিযোগ” শিরোনামের একটি পোস্ট এসআই জুয়েল রানার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত ওই পোস্টে তার বিরুদ্ধে আনা অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই জুয়েল রানা প্রতিবেদককে জানান, তিনি প্রায় এক বছর ধরে গোদাগাড়ী মডেল থানায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। গোদাগাড়ী থানা মাদক প্রবণ এলাকা হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকনির্দেশনা এবং অফিসার ইনচার্জ, গোদাগাড়ী মডেল থানার নির্দেশক্রমে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিষয়ে নিয়মিত তথ্য যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই কার্যক্রমের আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-ঠিকানা সঠিক কিনা, তারা প্রকৃতপক্ষে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কিনা, অবৈধভাবে সম্পদের মালিক হয়েছেন কিনা ইত্যাদি বিষয় অনুসন্ধান করা হয়ে থাকে। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য বা কার্যক্রম নেই।
এসআই জুয়েল রানা অভিযোগ করে বলেন, তার দায়িত্বপূর্ণ কর্মকাণ্ডকে ভিন্ন খাতে প্রবাহিত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তি সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পরিবার, আত্মীয়-স্বজন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। তাই কোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করা উচিত। তিনি “আলোকিত ৮৪ তালাশ” ফেসবুক পেজে প্রকাশিত উক্ত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102