
জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান)কাপাসিয়া, গাজীপুর ঃ
গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। বুধবার (২০ মে) সকাল ১১টায় কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ ইন্সপেক্টর মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। অন্যাণ্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিলআহম্মেদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শানীম, কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাসেল সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফএম কামাল হোসেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, কাপাসিয়া রিপোর্টস ইউনিটির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক
শেখ সফিউদ্দিন জিন্নাহ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আকরাম হোসেন রিপনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনীম জাতীয় পতাকাও বিভাগীয় পতাকা উত্তোলন করেন।পরে কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের জীবন রক্ষায় কাজ করা ফায়ার সার্ভিস কর্মীদের অবদান অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষকে ফায়ার সার্ভিস কর্মীদের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগের সময় সমন্বিত উদ্যোগই ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সমন্নয়ে একটি রেলি বের হয়ে তরগাঁও মেডিকেল মোড় প্রদক্ষিণ করে কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনে এসে শেষ হয়।