বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরামপুরের সেই কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো ব্যক্তিকে পুরস্কৃত বিরামপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণেরচেষ্টার অভিযোগে আটক একজন সময়ের দেশের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন টঙ্গীতে বাস কাউন্টারে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরতসহ জরিমানা ৩৫ হাজার টাকা গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি প্রার্থী মোঃ সাইফুল ইসলাম বিশ্ব’র পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা গাজীপুর সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাকিল আহমেদ বুলবুলের ঈদ শুভেচ্ছা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আব্দুর রাজ্জাক রাজু ঈদযাত্রীদের স্বস্তিতে গাজীপুরে চৌরাস্তা বাইপাসে অভিযান, জরিমানা ৩৩ হাজার টাকা কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরের সেই কলার মোচা দেখিয়ে ট্রেন থামানো ব্যক্তিকে পুরস্কৃত

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রিতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রিতিনিধিঃ

লাইনের ত্রুটি দেখে সম্ভাব্য রেল দুর্ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক, সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ তার হাতে এ সম্মাননা তুলে দেন। এ উপলক্ষ্যে তার সম্মানে এক সংবর্ধনারও আয়োজন করা হয়।

রেল মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুরের বিরামপুর উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বাসিন্দা মো. এনামুল হক গত সোমবার (২৩ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটে বিরামপুর-ফুলবাড়ী স্টেশনের মধ্যবর্তী রেললাইনের জয়েন্টে প্রায় ৭ ইঞ্চি ভাঙন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি লাল সংকেত (কলার মোচা) প্রদর্শন করে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনকে থামার সংকেত দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, তার তাৎক্ষণিক ও বিচক্ষণ পদক্ষেপ রেল চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এজন্য একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী (পশ্চিম) আহম্মদ হোসেন মাসুমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা, রেলওয়ে শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102