বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা ও গুলির ঘটনা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এসআই জুয়েল রানার গজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা গাজীপুরে রেকর্ড সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে খায়রুন নেছা ও তার সন্তানেরা গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ৩ শ্রমের মর্যাদায় সমৃদ্ধির স্বপ্ন—মে দিবসে শাকিল আহমেদ বুলবুলের ব্যতিক্রমী আহ্বান মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সংহতির আহ্বান — জাহিদুর রহমান বকুল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রানা রায়হানের শুভেচ্ছা বার্তা মায়ের নাম আইন, বাবার নামও আইন — ডিসি গাজীপুর টেকনাফ উপজেলা প্রেসক্লাব নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সভাপতির প্রতিবাদ ও ব্যাখ্যা

মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা ও গুলির ঘটনা

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি ওই দোকানে বাকিতে পণ্য নিতে আসে। এ সময় দোকান মালিক বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত অস্ত্রসহ দোকানে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাণভয়ে নিরাপদ স্থানে সরে যান।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৫ অপরাহ্ণ
  • ১৯:৫৭ অপরাহ্ণ
  • ৫:১৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102