শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব

গজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, ঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, ঃ

গাজীপুর গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে এক বীভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে গত দিবাগত রাতে নিজ স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে ঘাতক স্বামী ফোরকান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক ফোরকানের মূল বাড়ি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায়। গত এক বছর যাবত সে কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে একটি বাসা ভাড়া নিয়ে সপরিবারে বসবাস করে আসছিল। গতরাত আনুমানিক শেষ প্রহরে ফোরকান ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী, তিন সন্তান এবং শ্যালক রসুলকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, ফোরকানের সাথে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। এই বিবাদের সূত্র ধরে ইতিপূর্বে গোপালগঞ্জ সদর থানায় ফোরকানের বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। সেই বিবাদের জের ধরেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে সকালে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর আলম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা জানতে পেরেছি যে, এই দম্পতির কলহ নিয়ে গোপালগঞ্জ সদর থানায় আগে থেকেই একটি অভিযোগ ছিল।”

তিনি আরও জানান, অপরাধীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

একই পরিবারের পাঁচজনকে এভাবে হত্যার ঘটনায় রাউৎকোনা গ্রামসহ পুরো কাপাসিয়া উপজেলায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে জড়িত ফোরকানের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102