শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
নির্মাণাধীন ভবনে মালিকের ঝুলন্ত মরদেহ, টঙ্গীতে চাঞ্চল্য মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা ও গুলির ঘটনা প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন এসআই জুয়েল রানার গজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন সন্তান এবং শ্যালকসহ পাঁচজনকে গলা কেটে হত্যা গাজীপুরে রেকর্ড সংশোধন না হওয়ায় চরম ভোগান্তিতে খায়রুন নেছা ও তার সন্তানেরা গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে শিক্ষিকা নিহত, আহত ৩ শ্রমের মর্যাদায় সমৃদ্ধির স্বপ্ন—মে দিবসে শাকিল আহমেদ বুলবুলের ব্যতিক্রমী আহ্বান মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সংহতির আহ্বান — জাহিদুর রহমান বকুল মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রানা রায়হানের শুভেচ্ছা বার্তা মায়ের নাম আইন, বাবার নামও আইন — ডিসি গাজীপুর

নির্মাণাধীন ভবনে মালিকের ঝুলন্ত মরদেহ, টঙ্গীতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদ:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন (৩৭) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত ফারুক ওই ভবনের পাঁচ মালিকের একজন বলে জানিয়েছে পুলিশ।
নিহত ফারুক হোসেন ফেনী জেলার ফুলগাজী থানার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মরকুন পূর্বপাড়া গোদারাঘাট এলাকার বায়তুল্লাহ জামে মসজিদের সামনে সাততলা নির্মাণাধীন ভবনটির মালিক পাঁচ ভাই। ফারুক হোসেন ভবনের নিচতলায় অবস্থান করে নিয়মিত নির্মাণকাজ তদারকি করতেন।
বুধবার রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার মধ্যে কোনো একসময় ভবনের ষষ্ঠ তলার লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102