বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর তানোরে পৃথক তিন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ তানোরের গোকুল থেকে মোটরসাইকেল (পালসার) চুরি রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ

রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ

সানাউল্লাহ স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

সানাউল্লাহ স্বপন (রাজশাহী) প্রতিনিধি :

আজ ১১ নভেম্বর ২০২৬,রোজ বুধবার রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসআরবি-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়সাল ইসতিয়াক, পিএসসি, এডি।
আজ বুধবার দুপুরে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই কর্মকর্তার মধ্যে বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় রাজশাহী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, পুলিশ সুপার, রাজশাহী, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎ শেষে উভয় কর্মকর্তা রাজশাহী অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102