মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
তানোরে সার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৬৩ হাজার টাকা জরিমানা, ১৫ বস্তা সার জব্দ গাজীপুরে শ্রমিক আন্দোলন ঘিরে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে পুলিশ: জিএমপি কমিশনার আওয়ামী লীগের কথিত নৈরাজ্য প্রতিরোধের ঘোষণা দিয়ে টঙ্গীতে যুবদলের মোটরসাইকেল র‍্যালি গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবি, ব্যবসায়ী ও শ্রমিকদের নিরাপত্তায় মানববন্ধন, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল গাজীপুরে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সমাবেশ: কুরআন-সুন্নাহর আলোকে সততা ও উৎপাদনের মাধ্যমে অর্থনীতিতে নেতৃত্বের আহ্বান তানোরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ সমবায় ব্যবস্থায় কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান রিজভীর টঙ্গীতে কলেজ রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির পরিচিতি সভা ও দোয়া মাহফিল গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

বিরামপুরে শাহাদত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

 

মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় “খুনি তামান্নার ফাসি চাইশাহাদৎ হত্যার বিচার চাই! এই শ্লোগানে বিরামপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে ধনসা ডাংগার নিহত শাহাদৎ হোসেনের পরিবার, স্বজন, এলাকাবাসী ও সচেতন মহল।
৯ নভেম্বর সোমবার বিকেল ৫ টায় ধানহাটি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বিক্ষোভকারীরা বিরামপুর লাভ পয়েন্টে সমাবেশ হয়েছে রবিউল ইসলামের নেতৃত্বে। নিহতদের বাবা জাকিরুল ইসলাম. ভাই- বোন, দুলাভাই ও এলাকাবাসী বক্তব্যে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে। সমাবেশ চলাকালে আশেপাশে প্রায় আধাঘন্টা সড়কে যানযট সৃষ্টি হয়। এ সময় বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাকের প্রতিনিধিদল অপরাধিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে, এমন প্রতিশ্রুতির প্রতি সন্মান জানিয়ে তারা সমাবেশ সমাপ্ত করেন।
চিকিৎসাধীন অবস্থায় ৭ নভেম্বর বিকেল চারটার দিকে শাহাদৎ মারা যান। এব্যাপারে বিরামপুর থানায় মামলা হয়েছিল, যার মামলা নং ২, ০৪/১১/২০২৬)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার (সেকেন্ড অফিসার) এসআই সাজিদুল ইসলাম জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় শাহাদৎ হোসেনের মৃত্যুর সংবাদটি সামাজিক মাধ্যমে প্রচার হওয়ায় আসামীরা বাড়ী থেকে পালিয়েছে। তবে সম্ভাব্য বিভিন্ন জায়গায় গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত পদার্থ মেশানো স্পিড পান করিয়ে স্বামীকে হত্যাচেষ্টার এজাহারের বর্ণনা অনুযায়ী, গত ৩ অক্টোবর তামান্নাকে তাঁর বাবার বাড়িতে রেখে আসেন শাহাদৎ। পরে স্ত্রীকে ফিরিয়ে আনতে ১১ অক্টোবর শ্বশুরবাড়িতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। সেদিন বিকেল পাঁচটার দিকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাবার বাড়ি থেকে ফেরার পথে হরিরামপুর মোড় পার হওয়ার পর তামান্না বোতলের মুখ খুলে স্বামী শাহাদৎকে স্পিড পান করতে বলেন। সরল বিশ্বাসে তিনি তা পান করেন। চিকিৎসাধীন অবস্থায় ৭ নভেম্বর বিকেল চারটার দিকে শাহাদৎ মারা যান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102