সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও নদী দখল-দূষণ বন্ধের আহ্বান বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার

মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়ায় দোকানে হামলা ও গুলির ঘটনা

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বাকিতে পণ্য না দেওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় ‘নিউ জামালপুর গ্লাস এন্ড থাই অ্যালুমিনিয়াম ফ্যাব্রিকেটর’ নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কয়েকজন ব্যক্তি ওই দোকানে বাকিতে পণ্য নিতে আসে। এ সময় দোকান মালিক বাকিতে পণ্য দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কিছুক্ষণ পরই একদল দুর্বৃত্ত অস্ত্রসহ দোকানে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে এবং ভাঙচুর চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রাণভয়ে নিরাপদ স্থানে সরে যান।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102