সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও নদী দখল-দূষণ বন্ধের আহ্বান বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার

গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মিডিয়া ক্লাবের নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলীর সুরতরঙ্গ রোডে অবস্থিত গাজীপুর সেন্ট্রাল ল কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ২০২৬-২০২৯ মেয়াদে তিন বছরের জন্য ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান ক্লাবের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ শরিফুল ইসলাম মাসুদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক সভাপতি ও ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক, ৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, ৫৪ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালাল এবং টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সেলিম কাজলসহ ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও সদস্যরা।
গাজীপুর মিডিয়া ক্লাবের ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক রহমান জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বশির আলম।
কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. আবু ছালেহ মুসা ও মো. রেজাউল করিম রাজিব; সহ-সভাপতি মো. মশিউর রহমান ও মো. রফিকুল ইসলাম রফিক; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনসুর শেখ ও মাহবুবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তৈমুর আলম অপু, কোষাধ্যক্ষ মো. আবু রায়হান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান এবং প্রচার সম্পাদক মো. জাফর আলী।

এ ছাড়া ধর্মবিষয়ক সম্পাদক মো. ইমরান হোসেন সরকার, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম সাগর, সাংস্কৃতিক সম্পাদক কাজী মো. আশরাফুল আলম, তথ্যবিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. আব্দুল আল হাতেম, সমাজকল্যাণ সম্পাদক মো. জিয়াউল রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন দায়িত্ব পেয়েছেন। মহিলা বিষয়ক বিভাগে সিনিয়র মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে তাসলিমা আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সৈয়দা রোকসানা পারভীন রুবি নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. সোহেল চৌধুরী, মো. মাহাবুব আলম রবিন, মো. জাহিদ হাসান, মো. মাসুম মিয়া, মো. হাসান মিয়া, মো. সাইফুল আকতার ও মো. পাপেল মিয়া।
গাজীপুর মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং দৈনিক নরস পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ।
সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বারোপ
শপথ ও পরিচিতি সভায় গাজীপুর অঞ্চলের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত সম্প্রীতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা রক্ষা এবং ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গাজীপুর মিডিয়া ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন কমিটির মাধ্যমে ক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাংবাদিকদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ জোরদার হবে—এমন প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102