বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত তানোরে ৭০ পিস ইয়াবাসহ আটক ১ বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ এর শুভ উদ্বোধন ৮ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ মাদক বিক্রিতে রাজি না হওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন গাজীপুর খাদ্য অধিদপ্তরে নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুর সহ পাচ উপজেলা স্কুল ফিডিংয়ের আওতায় ৬৫ হাজার শিক্ষার্থী বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহতঃ কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

 

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪/০৭/২০২৬খ্রি.) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। অভিযান সূত্রে জানা যায়, কাপাসিয়া বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং নিম্নমানের ও ভেজাল কসমেটিকস বিক্রি করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাফিজুল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময়, ৫টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ধারা ৪০ এর (খ)/(গ) এবং ১২ এর ৩৬ (২) অনুযায়ী অবৈধ ও ভেজাল কসমেটিকস পাওয়া যায়। অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জন আসামিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে কাউকে কারাদণ্ড প্রদান করা হয়নি। ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুরের ঔষধ তত্ত্বাবধায়য়াক তানজিনা আফরিন প্রসিকিউটর হিসেবে মোবাইল কোর্টে সহায়তা করেন। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান সৌরভ। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমরা বরদাস্ত করব না। মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ভেজাল কসমেটিকস বিক্রি করা আইনের চোখে অপরাধ। এই ধরনের অসাধু কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে যেন তারা কোনোভাবেই আইন অমান্য না করেন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা আমাদের অগ্রাধিকার।”
কাপাসিয়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের অভিযান আরও নিয়মিত করার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102