রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা ব্যারেজ নির্মাণ, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও নদী দখল-দূষণ বন্ধের আহ্বান বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আমজাদ মহাসচিব তারেক টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শ্রীপুরের রাজাবাড়ী ২২টি পূজামণ্ডপে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল হোসেনের শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ শ্রীপুরের ভাওয়াল রাজাবাড়িতে বিজয়া দশমী উপলক্ষে সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় নির্ভয়ে ধর্ম পালন করবেন সমাজকল্যান মন্ত্রী অসৎ উদ্দেশ্যে তানোর থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ: বিভ্রান্তি এড়ানোর আহ্বান বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গাজীপুরে মেট্রো রানার্সের নতুন কার্যালয় উদ্বোধন, সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার গাজীপুরে রাষ্ট্রপতির আহ্বান: কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও কৃষি গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে

কাশিমপুরে আপন ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি

নাজমুল শিকদার, কাশিমপুর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

নাজমুল শিকদার, কাশিমপুর প্রতিনিধি :

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার ৪ নম্বর ওয়ার্ডের সারদাগঞ্জ এলাকায় আপন ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং আইনগত অধিকার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে কাশিমপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহাবুব কাজীর স্ত্রী কারীমা আক্তার লিখিত বক্তব্যে জানান, প্রায় আট বছর আগে তার শ্বশুর মৃত্যুর আগে নিজের সন্তানদের নামে পৈত্রিক সম্পত্তি দলিল করে দিয়ে যান। তবে বড় ভাই কাজী মাহমুদুল হাসানের কারণে এখনো সম্পত্তির সুষ্ঠু বণ্টন হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, পরিবারের অন্য সদস্যরা সম্পত্তি ভোগদখল করলেও ছোট ছেলে মাহাবুব কাজীকে পরিকল্পিতভাবে তার প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, পৈত্রিক সম্পত্তি এককভাবে ভোগদখলে রাখতে মাহাবুব কাজীকে বিভিন্ন সময়ে মিথ্যা মামলায় জড়ানো, মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত হিসেবে প্রচার করে রিহ্যাবে পাঠানোর চেষ্টা এবং নানা ধরনের হয়রানি করা হয়েছে।

কারীমা আক্তারের ভাষ্য অনুযায়ী, পৈত্রিক সম্পত্তির আওতাধীন প্রায় ৬০০টি দোকান ও কলোনি থেকে প্রতি মাসে আনুমানিক ১৮ লাখ টাকা ভাড়া আদায় হয়। ওই অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই তার স্বামীকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি জানান, চলতি বছরের এপ্রিল মাসে স্বামীর বিরুদ্ধে দায়ের হওয়া কথিত হয়রানিমূলক মামলার বিষয়ে কাশিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরও হয়রানি অব্যাহত থাকে। সর্বশেষ মাকে বাদী করে দায়ের করা একটি মামলায় গত ১০ জুলাই কাজী মার্কেট এলাকায় নিজস্ব কলোনির ভাড়া সংগ্রহের সময় পুলিশ মাহাবুব কাজীকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে মাহাবুব কাজীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, সুষ্ঠু বিচার এবং পৈত্রিক সম্পত্তিতে তার আইনগত অধিকার ও ভোগদখল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
উল্লেখ্য, এ সংবাদে উল্লিখিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102