বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ” গাজীপুরে টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতে অভিযান, আটক ৪০ ১ আইচগাতী ইউনিয়নের ৬ ওয়ার্ড বাসীকে বিশ্বকাপ খেলা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন মেম্বার পদপ্রার্থী- শেখ সোহাগ ইসলাম মাদক মামলার জেরে প্রতিশোধের অভিযোগ: শ্রীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, অভিযুক্ত গ্ৰেফতার গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি কাপাসিয়ায় “জুলাই শহিদ দিবস ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬” পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা স্টোরে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ: গাজীপুরের সিভিল সার্জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা গাজীপুর থেকে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণে তিন রোভার স্কাউট কাশিমপুরে আপন ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি

টঙ্গীতে ভাইরাল ভিডিও নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে সত্য উদঘাটনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক টঙ্গী :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক টঙ্গী :

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও অপপ্রচারের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতারা।
বুধবার (১ জুলাই) দুপুরে টঙ্গীর গোপালপুর মদিনাপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠান। তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং কয়েকজন রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা চালানো হচ্ছে।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, মোটরসাইকেলে করে কারখানায় যাওয়া ব্যক্তিরা কোনো ধরনের ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেননি। তারা কেবল কারখানার গুদামে থাকা পরিত্যক্ত বা অব্যবহৃত মালামাল বিক্রির বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করেছিলেন।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল হোসেন ভুলু, ৪৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী দাউদ, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর পাঠানসহ বিএনপি, যুবদল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে আস্থাশীল। সন্ত্রাস, চাঁদাবাজি বা কোনো ধরনের আইনবিরোধী কর্মকাণ্ডকে তারা সমর্থন করেন না।
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ভাইরাল ভিডিওসহ পুরো ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। তদন্তে কারও বিরুদ্ধে আইনবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টায় জড়িতদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102