মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বদলি বাতিলের দাবীতে মানববন্ধন

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম,(ব্যুরো প্রধান), কাপাসিয়া, গাজীপুরঃ

“জনগণের আস্থা, মানবিকতার প্রতীক ও নিরলস সেবার নাম কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা .ডাঃ মোঃ হাবিবুর রহমান”— এমন দাবিকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় তাঁর বদলির আদেশ প্রত্যাহার করে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সচেতন নাগরিক সমাজ। আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে কমপ্লেক্স চত্বরে মানববন্ধন কমসুচিতে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান, নাজমা সুলতানা, সি এইচ সি পি কামাল হোসেন, মাঠ কমী আরিফ সিকদার, সাংবাদিক নুরুল আমীন সিকদার, সাংবাদিক সনজীব কুমার দাস, কাপাসিয়া প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.বেলায়েত হোসেন শামীম, ইসমাইল হোসেন,আসিফ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ডা. মোঃ হাবিবুর রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের ভরসার নাম। দিন-রাত রোগীদের পাশে থেকে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
বক্তারা আরও বলেন, তাঁর দক্ষতা, আন্তরিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের কারণে উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। এমন একজন জনবান্ধব ও নিবেদিতপ্রাণ চিকিৎসকের বদলির খবরে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জনস্বার্থ ও স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে ডা. মোঃ হাবিবুর রহমানকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখা অত্যন্ত জরুরি। তাই তাঁর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করে পুনরায় পদায়ন বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং “জনগণের ডাক, বদলি আদেশ প্রত্যাহার হোক”সহ নানা স্লোগান দেন।
মানববন্ধন শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এলাকাবাসীর ন্যায্য দাবি বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ডা. মোঃ হাবিবুর রহমানকে কাপাসিয়াতেই কর্মরত রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102