মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কাশিনাথপুরে রোটারি ক্লাবের বৃত্তি প্রদান।। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট গাজীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর মহাসড়ক অবরোধ শ্রীপুরের রাজাবাড়িতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন টঙ্গীতে ASHA প্রকল্পের উদ্বোধনী কর্মশালা টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী সাইফুল ইসলাম ভূইয়া বিশ্ব বিরামপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক শ্রমিক নিহত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে টঙ্গীতে দাওয়াতে ইসলামী বাংলাদেশের স্বাগত জুলুস গাজীপুরে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এমদাদুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

⁠গাজীপুরে জেলা পরিষদের মানবিক উদ্যোগ, সহায়তা পেল ৩৫০ অসহায় পরিবার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩৫০ জন দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে মূখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম। এ সময় জেলার বিভিন্ন এলাকার নিম্নআয়ের ও অসহায় মানুষের হাতে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি জেলা পরিষদও মানবিক সহায়তার মাধ্যমে মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “দেশের উন্নয়নের সুফল সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করছে। অসহায় মানুষের কষ্ট লাঘব এবং তাদের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোনায়েম কবির, বিএনপি নেতা আশরাফ সিদ্দিকী এবং সাবেক সাংগঠনিক সম্পাদক রেজভি আহমেদ দুলাল।
বক্তারা বলেন, গাজীপুর জেলা পরিষদের এ উদ্যোগ সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয়। তারা মনে করেন, এ ধরনের মানবিক কার্যক্রম সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে সুবিধাভোগীরা জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102